অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান সংসদে এসব অধ্যাদেশ উপস্থাপন করেছেন।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জারি করা কোনো অধ্যাদেশ পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করতে হয়।

সরকার চাইলে এসব অধ্যাদেশকে বিল আকারে প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন নেয়া হবে।

এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে এগুলোকে আইন হিসেবে পাস করার জন্য সংসদে উপস্থাপন করা হবে।

সূত্র : বাসস