ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা কেটে ফেলার কারণে সিলেট নগরীর কিছু এলাকায় আজ সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৩০ নভেম্বর) সিলেট নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজের কারণে সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে। এই লাইনের আওতাধীন উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে।
এ বিষয়ে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী সাময়িক এ অসুবিধার জন্য নগরীর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।