পবিত্র ওমরাহ পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পবিত্র ওমরা পালন শেষে তিনি আগামী ৬ মার্চ সকালে ঢাকা ফিরবেন বলে জানানো হয়েছে।