ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশে অবস্থানরত ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জানানো হয়েছে, ইতিমধ্যে ১ লাখ ৫১ হাজার ৪৯২ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের সর্বশেষ হালনাগাদকৃত তালিকা থেকে এ তথ্য জানা যায়। ইসি জানায়, বিডি পোস্ট হতে প্রস্তুতকৃত ব্যালটের সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ টি। মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৯৩ হাজার ৪৮২ জন। ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৯২ জন। পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৩৯টি ব্যালট। এ পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ১৫ হাজার ২১৪ টি।