রাজধানীর সরকারি ও বেসরকারি আটটি হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না মানসিক ভারসাম্যহীন নারী দুলালীকে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২২ মে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করেন মুসা করিম রিপন নামে এক যুবক। পরে দুজন নারীর সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্যামলীর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। আইনগত অভিভাবক ও জাতীয় পরিচয়পত্র না থাকায় সেখানে তাকে ভর্তি করানো যায়নি।
সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর নেওয়া হয় ফার্মগেটের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে, এক্সিম ব্যাংক হাসপাতাল, মোহাম্মদপুরের নিরাময় ক্লিনিকে এবং ধানমন্ডির সুপারম্যাক্স হসপাতালে। সব জায়গা থেকেই নানা অজুহাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।