চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে হৃদয়ে-৮৩ (এসএসসি-১৯৮৩ ব্যাচ)। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে ৮৩’র ব্যাচের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং ক্রেস্ট দেয়া হয়। এ সময় তিনি হৃদয়ে-৮৩ ব্যাচের উদ্যোগের প্রশংসা এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনের দলমত, ধর্মমতে ঊর্ধ্বে উঠে সবাই মিলে আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। বন্ধু ও সহপোঠিদের প্রতি রইল অফুরন্ত ভালবাসা। এছাড়া ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে ভোটাররা ভোট দিয়েছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে-৮৩ ব্যাচের সভাপতি মোঃ মানিক রাইহান। এতে উপস্থিত ছিলেন, তৌহিদুর রহমান, আজিজুল আলম সিদ্দিকী টুটুল, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু তাহের মোল্লা, সায়েদুল আলম পলাশ, এনামুল হক, হাসান আলী, মোর্ত্তজা শরীফ হাসান মুক্তা, হাসিব হোসেনসহ সতীর্থরা।

শেষে ৮৩’ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বন্ধু বুলবুল এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় তার সাফল্য কামনা করেন।