নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে, আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলর আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।
তিনি আরও বলেন, আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাড়িয়েছিলাম। ২০১৮ সালে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি।
২-৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভাবে চললে ৭০শতাংশ ভোট কাষ্টিং হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামি বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত। - সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।