বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার (৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৭ ডিসেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।