চট্টগ্রাম ব্যুরো
বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. নাসির উদ্দিন রকির পিতা, সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি আলহাজ্ব মো. দুদু মিয়া (৭০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাজা নামাজ বাদে আসর রাউজান উপজেলার পাহাড়তলী শেখপাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে আলহাজ্ব মো. দুদু মিয়া ছয় ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।