কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: সবাই কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কেরানীগঞ্জ গুলীবিদ্ধ মডেল থানা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসান মোল্লার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা ২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এঘটনায় পুলিশ এখনো কাউকে আটক বা হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) সাইফুল আলম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলী চালানো হয়। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে গুলী করে দ্রুত পালিয়ে যায়। গুলীটি তার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। হলে হাসান মোল্লাকে ঢাকার প্রন্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে সুস্থ হলেও আজ শনিবার বিকেলে ৩. ৪৫ সে মৃত্যু কোলে ঢোলে পড়েন।