সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) শোকবই খোলা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। শোক বইতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দেশের শিক্ষা ও বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি মরহুমার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসার প্রতিনিধিগণ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত শোক বই সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি।