বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তিনি। এ সময় স্ত্রী, কন্যাসহ পরিবারের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মুনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইরান কীভাবে

প্রতিক্রিয়া জানাচ্ছে

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত ৬ ফেব্রুয়ারি আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিংকনের ছবি প্রকাশ করে। ছবিতে রণতরিটির পাশে ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান, নজরদারি উড়োজাহাজ ও কোস্টগার্ড জাহাজ দেখা যায়। এসব ছিল যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা।

জবাবে ইরানও শক্তি প্রদর্শনে নেমেছে। গতকাল সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ওমান ও ইরানের মধ্যবর্তী উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালিতে নৌ মহড়া চালিয়েছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে বন্দরে নৌযান পরিদর্শন করতে দেখা যায়।

আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম পরে একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্যও প্রকাশ করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে আনা-নেওয়া করা হয়। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্জ দ্বীপ থেকেও এ পথ দিয়ে তেল সরবরাহ হয়ে থাকে।

হরমুজে ইরানের মহড়া চলাকালে আইআরজিসির প্রধান পাকপুরকে একটি বন্দরে নৌযান পরিদর্শন করতে দেখা গেছে। এরপর একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রকাশ করা হয়।