পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন।

আগামী ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে তিনি প‌রিচয়পত্র পেশ কর‌বেন।