বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিলা সদস্য (রুকন) মরিয়ম বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরিয়ম বেগম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মরিয়ম বেগম জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ মার্চ রাত ৮টায় ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বেলা ২টায় নিজ বাসভবনে নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।