পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী।
তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।
এর ধারাবাহিকতায় শনিবার (৩০ মে) সকালে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে থাকা হজযাত্রীরাই ছিলেন চলতি মৌসুমের প্রথম ফিরতি ব্যাচ।