পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলবে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে গতকাল (১৬ জুলাই, ২০২৫) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।