নোয়াখালী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী ৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনের পরম শ্রদ্ধেয় আম্মাজান গতকাল রাত ৯:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেন কেন্দ্রীয় মজলিস সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন, কোম্পানীগঞ্জ পৌর আমীর মোশারফ হোসেন। আজ ১৫ এপ্রিল, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজপুর হরলাদীঘি জামে মসজিদের সামনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মরহুমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তার নেক আমলগুলো কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।