রাজধানীর মাতুয়াইল ময়লার ভাগাড়ে দুষ্কৃতকারীদের আগুনের ঘটনায় স্থানীয়দের দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অপরদিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি সাংসদ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দের দূর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। নবনির্বাচিত এমপির তাৎক্ষণিক উদ্যোগে স্থানীয়রা স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোনের সহকারী পরিচালক ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খান, যাত্রাবাড়ী-মাতুয়াইল থানা আমীর মিজানুর রহমান মালেক, যাত্রাবাড়ী পূর্ব থানা নায়েবে আমীর আতিকুর রহমান চৌধুরী, যাত্রাবাড়ী-মাতুয়াইল থানা কর্মপরিষদ সদস্য ইমরান আহমেদ, আশরাফ আলী হাওলাদার, খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।