গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।
জানা যায়, শুক্রবার একটি দলের নির্বাচনী প্রচারাভিযান শেষে বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তায় পিরিজপুর গ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এ সময় অবস্থা বেগতিক দেখে দ্রুত প্রেমতুলি হাসপাতালে নেয়া হলে পথেই তিনি ইন্তিকাল করেন। তিনি দৈনিক দিনকাল ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলার সভাপতি ছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয় এবং স্থানীয় গোরস্থানে তার দাফন কাজ সমপাদন করা হয়। মরহুমের জানাযায় মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, গোদাগাড়ী উপজেলার শিক্ষক সমাজ, সাংবাদিকসহ হাজার হাজার মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।