মাদারীপুর সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহী ও অটোরিকশার যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে।