ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক (স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনা
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক (স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।