দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন ও মুফাচ্ছিরে কুরআন মুফতী ছাঈদ আহমাদ মোজাদ্দেদী গত বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লায় মাহফিলে যাওয়ার পথে ময়নামতি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত এম্বুলেন্স যোগে তাকে ঢাকা শেরে বাংলা নগর ন্যাশনাল নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত আরোগ লাভের জন্য পরিবারের পক্ষ থেকে তার ছাত্র, ভক্ত, অনুরক্ত ও দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য মুফতী ছাঈদ আহমাদ মোজাদ্দেদী দেশের সর্বস্তরের আলেম, উলামা, পীর মাশায়েখদের জাতীয় ঐক্য ভিত্তিক সংগঠন অধুনা জাতীয় শরীয়াহ কাউন্সিল বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা মহাসচিব। ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান। দারুস সালাম ফুরফুরা শরীফ মাদরাসার প্রধান মুফতী ও শায়খুল হাদিস। দারুল কোরআন ওয়াস সুন্নাহ কাশেমুল উলুম দাওরায়ে হাদিস (এম এ) মাদরাসা ফেনীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক। হাজার হাজার আলেমের উস্তাদ। অসংখ্য গ্রšে’র লেখক, গবেষক ও শরীয়াহ ব্যাংকিং বিশেষজ্ঞ।