রাজশাহীর বাঘা ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও এক উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাঘা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) ও পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে এবং সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চ-িপুর গ্রামে গরুর চিকিৎসা দিতে যান আবদুর রশিদ। সেখান থেকে ফেরার পথে তাঁর সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের চাকা খুলে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে এবং সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
দুর্ঘটনা
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত
রাজশাহীর বাঘা ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও এক উপজেলা উপসহকারী