কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
এটা কি নিছক দুর্ঘটনা? নাকি পরিকল্পিত হত্যা মিশনের অংশ। অতিদ্রুত গতির বেপরোয়া ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা পেলেও বিধ্বস্ত হয়েছে তাকে বহন করা গাড়িটি। এসময় তার সফর সঙ্গীগণ আহত হয়। গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক পিছনের দিক দিয়ে সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হয়। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।