লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিনের (১১) মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী - বাঘা সড়কে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েক জন শিক্ষার্থীরা গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাওয়ার সময় রাস্তা পারাপারেরস ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনা
লালপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিনের (১১) মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী - বাঘা সড়কে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।