হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার দক্ষিণখান চালাবন এলাকার মোনায়েম খান (৪০) (মোটরসাইকেল চালক) ও তার স্ত্রী জোসনা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দিক থেকে ছেরে আসা একটি পরিবহন গাড়ি ঢাকার উদ্দেশে আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫) বেপরোয়া গতিতে ওই গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় স্বামী স্ত্রী একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪) পাটুরিয়ার দিকে যাচ্ছিলো। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে মোটরসাইকেলেরর চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর সাথে মুখো মুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারাযান। গুরুতর আহত হন পিছনে বসা থাকা তারস্ত্রী জোসনা আক্তার।
জোসনা আক্তারকে আহত অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর-শোলমারী সড়কে দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার কণ্যা তাছলিমা খাতুন (৩৪) ও তার চার বছর বয়সী নাতনী খাদিজা ও ৩ মাস বয়সী চাঁদনী। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ আমানুল্লাহ আল বারি জানান, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতি খাদিজাকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে মেয়ের শশুর বাড়ি শোলমারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল আর ওয়ান ফাইভের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন তাছলিমা ও খাদিজা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করা হবে।