জেলার প্রধান বাণিজ্যি কেন্দ্র চৌমুহনী বাজারের কলেজ রোডে আগুনে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি এ ঘটনায় অন্তত দেড়কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

শনিবার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২-৩ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষমহয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয়দের ভাষ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের জন্য আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেলে বিস্তারিত জানা যাবে।