খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক বাদশা (৫৫) নিহত হয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বাদশা মোটরসাইকেলের পেছনে বসে খোকসার দিকে যাচ্ছিলেন। পথে একটি মালবাহী ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তবে মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
নিহত আব্দুর রাজ্জাক বাদশা কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন এবং আল মদিনা মিষ্টি ভা-ারের স্বত্বাধিকারী ছিলেন।