নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ী। গত ৯ এপ্রিল সকালে মুছাপুর ইউনিয়নের বাগধারা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। একজন কর্মঠ মানুষকে হারিয়ে স্তব্ধ গোটা পরিবার। নিহত জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।