রোববার ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় একটি মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন খুন হয়েছে। গত আট বছর ধরে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে লুন্দিয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাগলা বাড়ির সঙ্গে শেখ বাড়ির দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

সোমবার রাতে ইমান খান (১৯) মোবাইলের মিনিট কার্ড কিনতে দোকানে গেলে শেখ বাড়ির লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স আনার পরপরই হাসপাতালেই মৃত্যু হয় তার।