বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর উপজেলার চন্ডিপুর নামক স্থানে ট্রাক-বাসের সংঘর্ষে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু এবং অনেক আহতদের স্থানীয় হাসপাতাল ও দিমেক এবং রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর থেকে একটি হ্যারিটেজ ট্রাভেলস নামক একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে অদ্য ভোর প্রায় ৫ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে।
আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর সড়কে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন নামের ৪ বছর বয়সের এক শিশুকণ্যা নিহত হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুকণ্যা হাবিবা খাতুন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, গত রোববার বেলা ১১ টায় উল্লেখিত স্থানে সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রাম মুখী ঢাকা মেট্রো-ট- ১২-৪৩৫৫ নম্বর ট্রাকটি শিশুকণ্যাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতা ট্রাকটি আটক করেছে। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানায়, কোন বাদি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে ওই উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী স্থানীয় মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৯ মার্চ সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।