করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : গত বুধবার গভীর রাতে করিমগঞ্জ ঝাউতলা বাজারস্হ ভাই ভাই প্লাস্টিক কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

জানা গেছে,করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা বাজারস্হ ভাই ভাই প্লাস্টিক কারখানায় প্রক্রিয়া জাত করা মজুদকৃত প্লাস্টিক মালে অগ্নিকান্ড সংঘটিত হয়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উক্ত কারখানাটি প্রায় এক একর ভূমি জুড়ে প্লাস্টিক ভেঙ্গে প্রক্রিয়া জাত শেষে টিনের বেড়ার বেষ্টনী ভিতরে মালামাল রাখা হয়। সেই বেড়া টিন সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানায় বৈদ্যুতিক সংযোগের কাঠের খুটিসহ দশ কেভির ৩ টি টান্সফর্মা পুড়ে যায়। কারখানাটি চতুর পাশে থাকা গাছগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে মালিক পক্ষে ধারণা এ অগ্নিকান্ডটি কেউ লোক চোখের আড়ালে ঘটনাটি ঘটিয়েছে। রাত আনুমানিক তিনটা দিকে কারখানায় নিয়োজিত পাহারাদার আঃ কদ্দুছ দেখেন মজুদকৃত প্লাস্টিক মালে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। প্রথমে ডাক চিৎকার সাথে নিয়ন্ত্রণ করতে একা চেষ্টা করে ব্যর্থ হয়।মুহূর্তে অগ্নিকাণ্ডটি সারা কারখানায় মালে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। সংবাদ পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসে লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা পর অগ্নিকান্ডটি নিয়ন্ত্রণ আনে।

যৌথ মালিক কামাল মিয়া ও আঃ রহমান জানান-আমাদের ভাই ভাই প্লাস্টিক কারখানার নামে উত্তরা ব্যাংক করিমগঞ্জ শাখা থেকে সিসি ঋণে ২০ লক্ষ টাকা ও ব্র্যাক ব্যাংক থেকে মাসিক কিস্তিতে ৩০ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে এ ব্যবসা পরিচালনা করছি। এ কারখানা ৩৫ জন নারী-পুরুষ শ্রমিক প্রতিদিন কাজ করেন। এ অগ্নিকান্ডস্হ পরিদর্শন করেছেন করিমগঞ্জ থানার এস আই আব্দুল হালিম,বিএনপি কিশোরগঞ্জ জেলা সাবেক সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম, জামায়াতে ইসলামী জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন ও করিমগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন।