আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় ৬ এপ্রিল সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান,খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন চলাচলরত মানুষজন খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয় সেই সহায়তার টাকা সংগ্রহ করতেন খাদেমরা।সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা টাকা তুলতে গেলে এই দুর্ঘটনার শিকার হন।