দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের শায়েস্তানগর এলাকায় হ্যান্ড ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিরাবাদ-কচুয়া সড়কের শায়েস্তানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কল্যাণপুর গ্রামের আসমত আলীর ছেলে সালাহউদ্দিন (৪০)। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন। নিহত সালাহউদ্দীনের তিন কন্যাসন্তান রয়েছে। হ্যান্ড ট্রাক্টরচালক সবুজ (২৭) গ্রামের পাঁচআনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।