রাজধানীতে পৃথকভাবে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কারওয়ান বাজার কাঠপট্টি ও পুরান ঢাকার বংশালে এই অগ্নিকাণ্ড ঘটে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারওয়ানবাজার কাঠপট্টিতে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য দেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। ফায়ার সার্ভিস জানিয়েছিল, কাঠের দোকানসহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত পৌনে ১১টায় কাজ শুরু করে। পর্যায়ক্রমে ১০ ইউনিট সেখানে যোগ দেয়। ভবনের কর্মরত ব্যক্তিরা জানান, দ্বিতীয় থেকে পঞ্চম তলায় একটি ডায়াপারের গুদাম রয়েছে। আশপাশে কাঠের গুদামও আছে। আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। আনোয়ারুল ইসলাম আরো বলেন, আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ১টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, কাঠপট্টির ডায়মন্ড টিম্বারস নামে একটি স মিলে আগুন লাগে। এরপর আগুন পাঁচতলা একটি ভবনে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন সেখানে আগুন লাগে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
দুর্ঘটনা
রাজধানীতে পৃথক দুটি অগ্নিকাণ্ড
রাজধানীতে পৃথকভাবে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কারওয়ান বাজার কাঠপট্টি ও পুরান ঢাকার বংশালে এই অগ্নিকাণ্ড ঘটে