পাটকেলঘাটা সাতক্ষীরা সংবাদদাতা: পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মাগরিবের নামাজের পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টর। জানা যায়, তিনি সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা থেকে ভ্যানে যোগে যাওয়ার সময় অভয়তলা মেলেকবাড়ির কোনারবাড়ি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনা
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।