পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ সেলিম নামের ৩৩ বয়সী ওই যুবক শরীরে শতভাগ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগেরদিন রাতে ১ টার দিকে ওই বাসায় বিস্ফোরণে সেলিমসহ তার বাবা মোক্তার বেপারী (৫৫) ও মা মোছা. সেলিনা আক্তার (৪৫) দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই তাদেরকে দগ্ধ অবস্থায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। মোক্তার বেপারী শরীরের ২২ শতাংশ ও সেলিনা ২০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শাওন বিন রহমান।