মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার(৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।