দুর্ভোগের অপর নাম খুলনা জেলার বটিয়াঘাটা-পাইকগাছা সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পার পটিয়াঘাটা, হেতালবুনিয়া, মাইলমালা, বটতলা, রায়পুর, টাকিমারি, ফুলবাড়ীর অংশের রাস্তার ভয়াবহ চিত্র। এসব এলাকায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে সামান্য অসতর্কতায় উল্টে যা”েছ যানবাহন। বিশেষ করে রাতের বেলায় এসব গর্তের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, মোটরসাইকেল আরোহী ও যানবাহন চালকদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হ”েছ। অনেক সময় রোগীবাহী যান ও শিক্ষার্থীসহ ব্যবসায়ীদের বহনকারী যানবাহন ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হ”েছ। খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম বটিয়াঘাটা-পাইকগাছা-দারুনমল্লিক সড়কটি। প্রতিদিন শ’ শ’ যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে।

রায়পুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মো. শাহাবুউদ্দিন শেখ বলেন, ‘বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।’