আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোজাম খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাশিমালকুড়ি গ্রামের আইন উদ্দিন খানের ছেলে। গতকাল সোমবার (১৮ মে) বেলা ১২ টায় আদমদীঘির কাশিমালকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে মোজাম খান তার বাড়ির নিকট বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বাঁশের স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হন। পরে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।