লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু। রাজপুত্র এলাকায় শোকের ছায়া নেমেছে। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর স্পার বাঁধে ছোট ভাই নদীতে গোসল করতে গেলে স্রোতের মধ্যে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করে বড়ভাই কোনো দ্বিধা না করে সে নদীতে ঝাঁপ দেয়। তবে প্রবল স্রোতে দুজনই পানির নিচে হারিয়ে যায়। শনিবার ১৬ মে দুপুরে ওই উপজেলার রাজপুর ইউনিয়নের স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো : ওই উপজেলার রাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রেজাউল মাস্টারের ছেলে সিফাত (১৮) ও সচ্ছ (১৪)।

এলাকাবাসী জানান, ওই দিন দুপুরে কয়েকজন নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে সচ্ছ গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যেতে থাকে।তাকে বাঁচানোর চেষ্টা করে বড়ভাই। কোনো দ্বিধা না করে সে নদীতে ঝাঁপ দেয়। তবে প্রবল স্রোতে দুজনই পানির নিচে হারিয়ে যায়। এলাকাবাসী ১ ঘণ্টা পর তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।লালমনিরহাট সদর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সাদ আহমেদ নিশ্চিত করে জানান, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং এ ঘটনায় ইউডি মামলা করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।