নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সড়ক দুর্ঘটনায় আড়াইহাজার পৌর ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মদনপুর-আড়াইহাজার সড়কের মিরেরটেক বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।