ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঁঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের কৌরশমুন্সীর বাজারে গতকাল শুক্রবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে বহু দোকানপাট ভস্মিভুত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন,ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, জননেতা ডা. মোঃ ফখরুদ্দীন মানিক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী, দাগনভূঁঞা কল্যান পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমীর মাও আব্দুজ্জাহের, জামায়াত নেতা ওয়ালি উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।