রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাত ৭টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধা রাত ৭টা ৫ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার পাঁচতলা ভবনের পাচতলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ৭টা ৭ মিনিটে সংবাদ পেয়ে ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কুর্মিটোলা এবং বারিধারা ফায়ার স্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি জানান, ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনা
বনানীতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।