বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত স্থানীয় ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে গণমিছিলে আসার সময় আমিনুল ইসলাম (১৩) নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় অটো উল্টে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। সংগে সংগে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সে নিহত হয়।তার পিতার নাম মন্টু মিয়া ।সে তার মামার বাড়ি ঘাগোয়ায় থাকতো।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা জহুরুল হক , সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল এক শোকবানি প্রদান করেছেন। নেতৃবৃন্দ বলেন আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে সড়ক দুর্ঘটনায় আমিনুল নামে একটি কিশোর মারা গেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং উত্তম জাজা প্রদানের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। উক্ত আমিনুলের জানাজা পরবর্তীতে তার বাপের বাড়ি ঘোড়াঘাটে দেয়া হবে বলে জানা গেছে।