মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১২ মার্চ) দুটার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় যুবদল নেতা কামালের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এবং মারাত্মক আহত অবস্থায় তিনি গাড়িতে আটকা পড়েন।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে দ্রুত চমেকে প্রেরণ করেন।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, এই যুবদল নেতাকে হাসপাতালে আনার পর তাকে সেলাইন ও অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে। সেই অনুযায়ী ধারণা করা হয় তিনি দূর্ঘটনা স্থলেই ইন্তিকাল করেছেন।
স্থানীয় হাসপাতাল থেকে তাকে চট্টগ্রামের একটি উন্নত হাসপাতালে উচ্চতর চিকিৎসা দেয়ার জন্য নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দূর্ঘটনা কবলিত গাড়িটি যুবদল নেতা কামাল উদ্দিন নিজেই ড্রাইভ করছিলেন বলে জানা গেছে।