ফরিদপরের ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে নিউ মডার্ণ নামের একটি যাত্রীবাহী পরিবহণের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ ৪ যাত্রী নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নুরুন্নাহার বেগম (৫৫)। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। নুরুন্নাহারের মেয়ে রিমু বেগম (৩৫) এবং তার শিশু পুত্র রায়হান (৩)।