মীরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যবসায়ী মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ব্যবসার উদ্দেশ্য ঢাকা থেকে আনারস, পেঁপে, কাচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ শনিবার ভোরে মীরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলে ব্যবসায়ী নিহত হন