চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের নিকট কেরু এ্যান্ড কোম্পানীর ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার সাথে থাকা দুই বন্ধু সোহেল (২৭) ও ফারুক হোসেন (২৮) গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) প্রায় রাত ৮টার দিকে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মরহুম মসলেম উদ্দিনের বড় ছেলে।এবং আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)।আহতের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় তাদের স্বজনরা।
দুর্ঘটনা
ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের নিকট কেরু এ্যান্ড কোম্পানীর ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন