মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে বেপরোয়া গতিতে কাঁকড়া গাড়ি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
জামালপুর সদরের মনিরাজপুর এলাকার ব্যাংকার মামুনের ছেলে জাহিন (৮) মৃত খালাকে দেখার জন্য তার মায়ের সাথে তেঘরিয়া যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। মারাত্মক আহতাবস্থায় তার মা বীথি (৩৫), জুনাইল ফকির বাড়ির ওয়াজেদ ফকিরের স্ত্রী সামিরা (৫৫), জুনাইল গ্রামের মিজানের স্ত্রী সেলিনা (২৬)কে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে মেডিকেল অফিসার ডা: আবু রায়হান জাহিনকে মৃত ঘোষণা করেন।
সিএনজির চালক পলাতক। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাকড়া গাড়িসহ ড্রাইভার মাদারগঞ্জ থানায় আটক। তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, এই অবৈধ কাঁকড়া গাড়ির অপ্রাপ্ত বয়স্ক চালক ও বেপরোয়া গতিতে সিএনজি আর কত প্রাণ নিবে সড়কে তা’ জনমনে ক্ষোভ।